সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া সরকারী কলেজের অধ্যক্ষ হলেন মোতাহেরা বেগম

কুতুবদিয়া সরকারী কলেজের অধ্যক্ষ হলেন মোতাহেরা বেগম

কাইসার সিকদার।।

কুতুবদিযা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের শিক্ষক মোতাহেরা বেগম।

শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে তিনি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার শুরু করেছেন।

কলেজটির সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এস.এম মফিজুর রহমান নিজামী অবসরে যাওয়ার শেষ দিন (১৬ ডিসেম্বর) ওই পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, তিনি চকরিয়া উপজেলার চিরিংঙ্গা ইউনিয়নের করাইয়া ঘোনা গ্রামের ব্যবসায়ী নুর আহম্মদ সিকারের একমাত্র মেয়ে ও কুতুবদিয়া সরকারী কলেজের প্রতিষ্টাতা অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুছ ছত্তারের সহধর্মীনী। তিনি ১৯৯৩ সালের ১ ডিসেম্বর অত্র কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তিনি ১৯৮৩ সালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও ১৯৮৫ সালে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে ১৯৮৮ সালে বি.এ (অনার্স) ও ১৯৮৯ সালে এম.এ পাস করেন।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মোতাহেরা বেগম বলেন, আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালন করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আমি আমার প্রতিষ্ঠানকে আরো উন্নত করতে সব সময় নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM