সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অসংখ্য মরা গরু

কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অসংখ্য মরা গরু

 

মো.শাহাদত হোছাইন।।

কুতুবদিয়া সৈকতে অসংখ্য মরা গরু ভেসে এসেছে
বলে খবর পাওয়া গেছে। পরিবেশ সংগঠনগুলো জোয়ারের পানিতে ভেসে আসা এসব মরা গরুগুলো পুঁতে ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কুতুবদিয়ার সৈকতের কৈয়ারবিল থেকে বাতিঘর পর্যন্ত এলাকার ব্যাপক সংখ্যক মরা গরু চোখে পড়েছে বলে স্থানীয়রা জানান। বুধবার বিকেলে ভাটার সময় এসব মরা গরু সৈকতে আটকে যায়, যা দেখতে উৎসুক মানুষেরা ভীড় করছে।
কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হিরু চৌধুরী কুতুবদিয়া সৈকতে অসংখ্য মরা গরু ভেসে আসার খবর পেয়ে সেখানে ছুটে যান। একই সাথে ভেসে আসা মরা গরুগুলো পুঁতে ফেলতে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে লাইভে আসেন। মরা গরুগুলোর দুর্গন্ধে এলাকার পরিবেশ দুষিত হচ্ছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
সচেতন মহলের ধারণা, কুরবানির মৌসুমকে ঘিরে বার্মা থেকে আনা গরু বোঝাই নৌকা ডুবে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে। গরুগুলো মরে গিয়ে ৩/৪ দিন জোয়ারের পানিতে ভেসে আজ বিকালে ভাটার সময় কুতুবদিয়া চরে হয়ত আটকে গেছে।
একই দাবী জানিয়ে পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপলস এর প্রধান নির্বাহী সাংবাদিক রাশেদুল মজিদ জানান, দূর্গন্ধ ও দূষণ রোধে দ্রুত এসব ভেসে আসা মরা গরুগুলো সরিয়ে নেয়া উচিত। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন এসব মরা গরু সরিয়ে মাটিতে পুঁতে ফেলে দায়িত্ব পালন করতে পারে। এতে পরিবেশ দুর্গন্ধ মুক্ত হবে। নতুবা এসব দুর্গন্ধ মানুষের পেঠে গেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী টিপু জানান, ভেসে আসা মরা গরুগুলো পুঁতে ফেলতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশ দেওয়া হয়েছে। কোন মতে বীচের সৌন্দর্য নষ্ট হতে দেওয়া যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM