গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের পেকুয়ায় মগনামায় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। ইউপিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারী (বুধবার) বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ ইউনুছ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ উদ্দিন নিশানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিন এম.এ, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, ইউপির সচিব অনিল কান্তি সুশীল, নবনির্বাচিত সদস্য কাশেম উদ্দিন, নুর মোহাম্মদ, বদিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা মাশেক আহমদ, সাবেক এমপি মাহামুদুল করিম চৌং এর সন্তান রিয়াজুল করিম চৌধুরী, যুবলীগের সদরের সভাপতি শহিদুল ইসলাম, আদনান চৌধুরী, আবু নঈম চৌধুরী, ছরওয়ার কামাল চৌধুরী, খালেদ বিন ছমদ চৌধুরী।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আনজুমানারা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য মনোয়ারা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কহিনুর আক্তার, সাধারন ওয়ার্ড থেকে নির্বাচিত ১ নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ডর মোক্তার আহমদ, ৩ নং ওয়ার্ডের আমির উদ্দিন, ৪ নং ওয়ার্ডের মহি উদ্দিন, ৫ নং ওয়ার্ডের ছরওয়ার কামাল, ৬ নং ওয়ার্ডের শাহ আলম এমইউপি প্রমুখ।
২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পেকুয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন পেকুয়ার ৫ টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঢোল প্রতীক নিয়ে মো: ইউনুছ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানও শেষ হয়েছে। ৫ জানুয়ারী মগনামায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান হয়েছে।
Leave a Reply