সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনঃ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনঃ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা

 

শিপন পাল।।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও সরকার সমর্থক মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা করা হয়েছে। সভাপতি পদে তিন বারের সাবেক সাধারণ সম্পাদক  এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক-কে মনোনয়ন দেওয়া হয়েছে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার নীতিনির্ধারনী মহল এ মনোনয়ন দিয়েছেন বলে বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারী)  কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ৮১০ ৷ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।তম্মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে ৫৯ জন আইনজীবী নিয়ে

প্রকাশিত একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। ৭৫১ আইনজীবী নিয়ে অপর একটি পৃথক ভোটার তালিকায় ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়। দু’টি ভোট কেন্দ্রে একই সাথে ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে,সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ২০০০ সালের ৯ মে এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট মোহাম্মদ তারেক ২০০২ সালের ২০ অক্টোবর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনঃ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা&url=https://coxnewstoday.net/?p=2196" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনঃ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনঃ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM