সংবাদদাতা।।
কুতুবদিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং চট্ট-১৭৮) সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক এস.কে লিটন কুতুবী। কমিটিতে আরো ৬ জনকে বিনাপ্রতিদ্বন্ধিতায় সদস্য ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারী) নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওসমান গনি, সদস্য মীর কাশেম ও সালাহ উদ্দিন স্বাক্ষরিত ফলাফল সীট থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফলাফল সীট থেকে জানা গেছে, কুতুবদিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সমবায় সমিতির আইন ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৮ (২) ধারা এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধনী ২০২০) এর ৩২ (১) বিধি মোতাবেক কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি এস.কে লিটন কুতুবী, সহ-সভাপতি আশরাফ আলী, সদস্য যথাক্রমে শাহ আলম, নাজমুল হুদা, হুমায়ুন কবির, মোজাফফর আহমদ ও লাকী আকতার সহ ৭ সদস্য বিশিষ্ট কমিটির ফলাফল ঘোষনা করা হয় ।
এদিকে, সাংবাদিক এস.কে লিটন কুতুবী কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)র চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
Leave a Reply