সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়াবাসীর স্বপ্ন পুরণে রোগীদের সেবায় যুক্ত হলো সী-এম্বুলেন্স 

কুতুবদিয়াবাসীর স্বপ্ন পুরণে রোগীদের সেবায় যুক্ত হলো সী-এম্বুলেন্স 

কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়াবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হয়েছে। স্বপ্নটি পুরণ করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।  কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তা দূর করতে সরকার সী-এম্বুলেন্স উপহার দিয়েছে কুতুবদিয়া সরকারি হাসপাতালে। এজন্য দ্বীপবাসী স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুতুবদিয়া – মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিককেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
সুত্রে জানা গেছে, কুতুবদিয়ার সন্তান বর্তমানে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নওশেদ রিয়াদ এই সী-এম্বুলেন্স পাওয়ার জন্য ২০১৯ সালে ওয়াল্ড ব্যাংক প্রতিনিধির হোটেল সায়মনে অনুষ্ঠিত মিটিংয়ে এ সী-এম্বুলেন্সের প্রয়োজনীয়তা উল্লেখ করে দাবী উপস্থাপন করেন। যেখানে মন্ত্রী-এমপি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্টানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে দূর্গম এলাকার লোকজনকে সেবা দিতে কুতুবদিয়ায় সী-এম্বুলেন্স একান্ত অবশ্যকীয় হয়ে পড়েছে। সী-এম্বুলেন্স সেবাটি দৃশ্যমান করার জন্য সদ্য যোগদানকৃত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দ্বীপবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM