সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় পৃথক সংঘর্ষ ও দূর্ঘটনায় নিহত -১, আহত -৪

কুতুবদিয়ায় পৃথক সংঘর্ষ ও দূর্ঘটনায় নিহত -১, আহত -৪

কাইসার সিকদার।।
কুতুবদিয়ায় পৃথক সংঘর্ষ ও দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪জন। নিহত যুবক মোঃ রুস্তম প্রকাশ লেডু মাঝি (৩২) বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকার আজিজুল হক প্রকাশ ভেট্টু মাঝির ছেলে।
আহতদের কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে রোগীর অবস্হা আশংকাজনক দেখে জরুরী বিভাগ রুস্তমসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসক মোঃ শরীফ নিশ্চিত করেন। তবে পেকুয়া উপজেলা চৌমুহনী পর্যন্ত পৌঁছলে পথের মধ্যে মোঃ রুস্তম মারা যায় বলে নিহতের পিতা আজিজুল হক  নিশ্চিত করেন।
 জানা গেছে, বৃহস্পতিবার (১জুলাই) বিকাল ৩টায় কুতুবদিয়া উপকূলের বড়ঘোপ ইউনিয়নের পূর্ব মুরালিয়া গ্রামে আজিজুল হক প্রকাশ ভেট্টু মাঝির ফিশিং ট্রলার মেরামত কাজের সময় কাঠের আঘাতে ট্রলার মালিকের ছেলে মোঃ রুস্তম প্রকাশ লেডু মাঝি (৩২) তার মেয়ের জামাই মৃত মোঃ রশিদের ছেলে মোঃ মামুন (৩০) আহত হয়। আহতদের উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
এদিকে, দুপুর সাড়ে ১২ টায় কৈয়ারবিল ইউনিয়নের মলমচর গ্রামে লবণ মাঠের সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে মৃত শফিউল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪০) একই এলাকার মৃত নুরুচ্ছাফার পুত্র বদিউল আলম (৪০)। আহত মাহমুদা বেগমের অবস্হা আশংকাজনক দেখে জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
একই দিন সকালে কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যানপাড়া রোডের মাথায় সমুদ্রচরে আনোয়ারের কন্যা শিশু রিয়া (১০) ও জয়নাল আবেদীনের পুত্র শিশু রায়হানের (১১) সাথে খেলায় ঝগড়া হয়। এ ঘটনায় দুপুর ১ টায় দোকানে রায়হানকে একলা পেয়ে রিয়ার পিতা আনোয়ার মারধর করে। এক পর্যায়ে দোকানের মালামাল ও টাকা লুট করে বলে দোকান মালিক জয়নাল আবেদীন অভিযোগ করেন। রায়হানের চিৎকার শুনে এলাকাবাসী ও আত্নীয়স্বজন ঘটনাস্হল থেকে রায়হানকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করলে রোগীর অবস্হা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। এ ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে রায়হানের মা রেনুয়ারা বেগম জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM