সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

বার্তা পরিবেশক।।

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী মোবাইল মার্কেট বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি লিমিটেড এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত জরুরী সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের প্রথম সারির মোবাইল ফোন কোম্পানি সিম্ফোনি মোবাইল ফোনের কক্সবাজারের ডিস্ট্রিবিউটর তরুন ব্যবসায়ী শফিউল্লাহ শফিকে আহবায়ক ও মোঃ মঈন উদ্দিন নিহালকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদিত হয়।
বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি মো: মনজুরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মামুন রাশেদ এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ নওশাহ মিয়া, মোঃ মোবারক হোসেন, মিন্টু দাশ, সদস্য যথাক্রমে মোঃ রিয়াজুল ইসলাম ইমতিয়াজ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ মোরশেদ হাসান, মোঃ নাছির উদ্দিন, মোঃ হারুনুর রশিদ ও মোঃ রবিউল আলম রবিন।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অনুমোদিত এই আহ্বায়ক কমিটি ব্যবসায়ী সমিতির পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM