সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের ‘ক্রাউন প্রিসেন্স’

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের ‘ক্রাউন প্রিসেন্স’

 

বিশেষ প্রতিবেদক।।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের ক্রাউন প্রিসেন্স ম্যারি এলিজাবেথ ডোলান্ডসন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছেন তিনি।

এসময় ডেনিশ রাজার পুত্রবধূকে স্বাগত জানান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ পদস্থ সরকারি কর্মকতারা।

ডেনমার্কের ক্রাউন প্রিসেন্স ‘ড্যানিশ রিফিউজি কাউন্সিল’র উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙ্গন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পর্যবেক্ষন করেন। এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্পে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন।

এসময় ক্রাউন প্রিসেন্স ম্যারি গাছের চারা রোপন করেন এবং রোহিঙ্গা কোর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তারপর তিনি উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সাথে সাক্ষাৎ করেন। স্থানীয়দের বিভিন্ন বিষয়ে অবগত হন।

এর আগে সোমবার বিকেলে ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ম্যারি। বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM