সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
ঐতিহাসিক জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম জীবন। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান এই জীবন বলী।
সোমবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
সুত্রে জানা গেছে, জব্বারের বলী
খেলার ১১৩তম আসরের ফাইনালে কুমিল্লার শাহজালালকে পরাজিত করে জীবন বলী। দুই বছর আগে ১১০তম আসরের ফাইনালে শাহজালালের কাছে হেরেছিলেন জীবন। আজ সেই হারের প্রতিশোধ নিলেন তিনি। ফাইনালে শাহজালাল এবং জীবন ৩০ মিনিটের বেশি লড়াই করে কেউ কাউকে হারাতে পারেননি। শেষ পর্যন্ত বিচারকরা জীবন বলীকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে সেমিফাইনালে জীবন বাঁশখালীর মবিন বলীকে হারায়। আরেক সেমিফাইনালে শাহজালাল হারায় সৃজন চাকমাকে। এছাড়া, আবদুল মবিন তৃতীয় এবং সৃজন চাকমা চতুর্থ স্থান লাভ করেন।
এদিকে, চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জীবন বলী বলেন, খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে। শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি লাগছে।
Leave a Reply