সোমবার, ০১ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁও শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন 

ঈদগাঁও শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন 

 

মোহাম্মদ হামিদ।।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও ইসলামপুর শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ( রেজি: ২০২৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শুক্রবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শাহ ফকির বাজার সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিনই গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিন অফিসার কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক নো. সাইফুদ্দীন।
নির্বাচনে হারিকেন প্রতীকে ১৪৮ ভোট পেয়ে ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ওবাইদুর রহমান ওবাইদ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান বাবলু চেয়ার প্রতীকে পান ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তার নিকটতম ইয়াছিন মানিক আনারস প্রতীকে পান ১৩১ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আলতাফ হোসেন (মোটরসাইকেল) ১৫৪ ভোট, সহ- সাধারণ সম্পাদক পদে নেজাম উদ্দীন প্রজাপতি ১৪৩   ভোট পেয়ে নির্বাচিত হন।

এরআগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন,
অর্থ সম্পাদক মো: সেলিম (টিউবওয়েল), সাংগঠনিক সম্পাদক ও প্রকাশনা সম্পাদক নুরুচ্ছফা আল মাহমুদ (পানির জগ), মনছুর আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক (টিয়াপাখি),
সাহেদুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
(ক্রিকেট ব্যাট), মৌলানা নুরুল হুদা ধর্ম বিষয়ক সম্পাদক (আপেল)। এছাড়াও সদস্যরা হলেন- হারুনুর রশিদ (সদস্য-১ নং ওয়ার্ড ফুটবল), নুর মোহাম্মদ (সদস্য-২ নং ওয়ার্ড) ও মনছুর আলম (সদস্য- ৩ নং ওয়ার্ড আম)।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক নো. সাইফুদ্দীন, সহকারী প্রিজাইডিন অফিসারের দায়িত্বে ছিলেন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ শর্মা এবং পুলিন অফিসার ছিলেন, বদরুল আল মনসুর, আমান উল্লাহ, নূরুল আমিন, মোঃ তৈয়ব, মনজুর, ছৈয়দ আলম, আকবর, এরশাদুল আলম ও মোঃ শাহজান সিরাজ।

নির্বাচনে সার্বক্ষনিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ঈদগাঁও থানার এসআই রুহুল আমিন, এএসআই আবদু রহিম ও মিরাজসহ পুলিশ দল। ঈদগাঁও ইসলামাবাদ- ইসলামপুর শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজি : ২০২৪) ভোটার ৩০৮ জনের মধ্যো ২৮৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM