সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র অভাবনীয় সাফল্য

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র অভাবনীয় সাফল্য

কাইসার সিকদার।।

জাতীয় শিক্ষা সপ্তাহে কুতুবদিয়া উপজেলায় ঐতিহ্যবাহী কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের প্রায় অর্জন এ বিদ্যালয়ের দখলে রয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার বিকালে কুতুবদিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশিত হয়।

এ বছর এ বিদ্যালয়টি ৫ম বারের মত উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ৫ম বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মশিউর রহমান মিতুল শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের ১০শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট পদকপ্রাপ্ত মাসুক ইলাহী মাহী শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। এবং শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের স্কাউট গ্রুপ।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী দ্রুবদেব নাথ ও তার দল জারিগান জুনিয়রে প্রথম হয়েছে, মুসফিকুর রহমান সায়েম (বাংলা রচনা) জুনিয়র প্রথম, মশিউর রহমান মিতুল (ইংরেজি রচনা) সিনিয়র প্রথম হয়েছে। লোকনৃত্য সিনিয়র প্রথম হয়েছে ইলমান নুর বাবু, লোক সংগীত ও দেশাত্মবোধক গানে প্রথম হয়েছে ইমরুল কায়েস।

পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে ধারা বাহিক ভাবে সাফল্য ধরে রেখেছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন, এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্যে আমাকে আনন্দিত করে। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থীর সকলের সহযোগিতার এ অর্জন বলে মনে করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM