সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়ায় WFP এর সহযোগিতায় এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের ত্রৈমাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে৷
২৫মে (বুধবার) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়৷
এতে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, WFP এর সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট মাকসুদ আজাদ, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক কাইছার সিকদার, কেয়ার বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী ওমর খাইয়ুম, সমাজসেবা দপ্তরের প্রতিনিধি মোঃ হাসান মুরাদ,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, লেমশিখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান হালিম উদ্দিন, কমিউনিটি মোবিলাইজার মোঃ কামাল হোসেন প্রমূখ৷
সঞ্চালনায় ছিলেন কেয়ার বাংলাদেশ কুতুবদিয়ার প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হুদা এবং ত্রৈমাসিক রিপোর্ট উপস্থাপন করেন প্রোগ্রাম এসোসিয়েট হিল্লোল চাকমা৷
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবদুল মালেক৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী এখন আর সচেতনতা সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ না থেকে যারা সচেতন রয়েছেন অর্থাভাবে বাস্তবায়নে অক্ষম তাদের কাজগুলো বাস্তবায়নের ব্যাবস্থা করে দেওয়ার পরামর্শ দেন, কুতুবদিয়ার ৩৪৮৬ জন উপকার ভোগীর মধ্যে বেশ কয়েকজনের বক্তব্যে কেয়ারের উন্নয়ন মূলক কার্যক্রমে তাদের উপকৃত হওয়ার কথা তুলে ধরেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন৷
Leave a Reply