বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড় চট্টগ্রাম।
রবিবার (৪ জুলাই) বিকালে নব গঠিত এডহক কমিটি অনুমোদনের চিটি হাতে পেয়েছে বলে নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবছার।
সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও জয় বাংলা বাহিনী ৭১ এর প্রধান এবং বিশিষ্ট রাজনীতিবিদ কামাল হোসেন চৌধুরীকে সভাপতি
করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবছারকে সদস্য সচিব ও সদস্য হিসেবে আনচারুল করিমকে শিক্ষক প্রতিনিধি ও সফিউল আলম অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড়ের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত ২৯ জুনের চিটিতে আগামী ৬ মাসের জন্য একমিটি অনুমোদন দিয়েছেন বলে জানান সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ১১ সদস্য বিশিষ্ট নিয়মিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়।
Leave a Reply