মোহাম্মদ নেছার।।
কক্সবাজারের মহেশখালী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন। সুষ্টু, শান্তিপূর্ণ ও রক্তপাতবিহীন নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে।
শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজন এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ১১ টায় বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃংখলা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব কাজে আসবে না। যারা কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার শাহাদাত হোসেন, এএসপি সার্কেল আবু তাহের ফারুকী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই, নির্বাচন অফিসার বিমল লেন্দু কিশোর পাল সহ র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
Leave a Reply