সুত্রে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের ভর্তির জন্য
সম্পূর্ণ বিনামুল্যে পরিসেবাটি চালু করা হয়েছে। যতদিন লকডাউন চলবে ততদিন নন-কোভিড মুমূর্ষ রোগীরাও সেবাটি গ্রহন করতে পারবেন। পরিসেবায় প্রাথমিকভাবে দুটি এ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। রোগীদের চাহিদা ও প্রয়োজন সাপেক্ষে পরিসেবায় আরও গাড়ির সংখ্যা বাড়ানো হতে পারে বলে নেতৃবৃন্দ জানান। এ্যাম্বুলেন্স পরিসেবা নিতে 01883-369796, 01854-930656, 01816-266033 এই তিনটি নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, করোনাকালীন কঠোর লকডাউনে রোগীদের কথা চিন্তা করে “হ্যালো ছাত্রলীগ” এর ব্যানারে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করি। আশা করছি এই সার্ভিসটি গরীব ও মুমূর্ষু
রোগীদের আশা পুরণে সামর্থ্য হবে। যেকোন দুর্যোগে বরাবরের মতোই বাংলাদেশ ছাত্রলীগ
সাধারণ মানুষের পাশে থাকবে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, করোনাসহ দেশের সকল দুর্যোগে অতীতের মতো ছাত্রলীগ মানুষের পাশে থাকবে। রোগী বহনের জন্য চলমান লকডাউনে গাড়ীর সংকট দেখা দিবে। তা মাথায় রেখে এই সংকটকালীন ‘হ্যালো ছাত্রলীগ’ এর ব্যানারে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসটি মানুষের দুর্ভোগ লাঘবে সামান্য হলেও কাজ করবে। এ সেবাটি মানুষের সামান্য উপকারে আসলেও আমাদের শ্রম ও স্বপ্ন সফল হবে বলে মনে করছি।
Leave a Reply