সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রাত পোহালেই মহেশখালীর দুই ইউনিয়নে নির্বাচন

রাত পোহালেই মহেশখালীর দুই ইউনিয়নে নির্বাচন

মোহাম্মদ নেছার।।
নবম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে কাল বুধবার (১৫জুন) মহেশখালী উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার’সহ ইভিএম ভোটগ্রহণের সরঞ্জামাদি।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামীকাল বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বড় মহেশখালী ও কালারমারছড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৪ জন ও সাধারণ সদস্য পদে ১৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৯৩ জন প্রতিদ্বদ্বীপ্রার্থী। এ দুই ইউপিতে ৬৭ হাজার ৯৬৫ জন ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
এদিকে, চেয়ারম্যান পদে বড় মহেশখালী ইউনিয়নেই রয়েছে ৭ জন প্রার্থীর মধ্যেই ত্রি-মূখী প্রতিদ্বদ্বীতা তিন সাবেক চেয়ারম্যানের পুত্র, এতে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আনোয়ার। আর আওয়ামী লীগ প্রার্থীদের সাথে লড়াইয়ে থাকবেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল নিশান এবং স্বতন্ত্র প্রার্থীরা শা.আ.ম এনায়েত উল্লাহ বাবুল (বর্তমান চেয়ারম্যান) বিদ্রোহী প্রার্থী, দলীয় প্রার্থীর জয়ে বড় বাধা বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।
তাছাড়া, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস জয়ের আশাবাদী স্বতন্ত্র প্রার্থী। ইউনিয়নে
মোট ভোটার সংখ্যা-৩২,৪৩০ জন যার মধ্যে মহিলা-১৭,২১৪ জন ও পুরুষ- ১৫,২১৬ জন। এই ইউনিয়নে ১৫ টি কেন্দ্রে ও ৯১ বুথে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
অপরদিকে, চেয়ারম্যান পদে কালারমার ছড়া ইউনিয়নেই রয়েছে ৮জন প্রার্থী। দ্বিমূখী প্রতিদ্বদ্বীতা আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তারেক বিন ওসমান শরীফ। আর (বর্তমান ২নং ওয়ার্ডের মেম্বার) টেলিফোন মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বাবু তালুকদার সাথে লড়াইয়ে থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস জয়ের আশাবাদী নৌকার প্রার্থী। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৬,১১২ জন যার মধ্যে মহিলা-১৭,২৯৯ জন ও পুরুষ- ১৮,৮২১ জন। মোট ১৭ টি কেন্দ্রে ও ১০১ বুথে ইভিএম ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিমলেন্দু কিশোর পাল বলেন, ইউপি নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সংশ্লিষ্টরা প্রস্তুত আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ৫৪৪ জন, পুলিশ ২৩৪ জন, ২০ জন স্ট্রাইকিং ফোর্স, ৬০ জন বিজিবি, ৪৮ জন র‌্যাব ব্যাটালিয়ানের টিম টহলে থাকবে। এছাড়া, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোট ১০ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM