কাইসার সিকদার।।
কুতুবদিয়া উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৬ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, ১নং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার , ২নং দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী , ৩নং লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ৪নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ, ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উদ্দীন ছোটন প্রমুখ।
Leave a Reply