সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

সংবাদ বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টেকনাফ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম সভাপতি ও আবদুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

১৭ জুন (শুক্রবার) বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরী বর্ধিত সভায় সভাপতি মো: রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এ পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন করেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রহিম উদ্দিন।
সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. একরামুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, এডভোকেট রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এম. ওসমান সরওয়ার আলম চৌধুরী, রুস্তম আলী চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, সমাজ কল্যান সম্পাদক কুতুব রানা, যুব ও ক্রীড়া সম্পাদক মো: মোস্তফা, কৃষি বিষয়ক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আনছার উল্লাহ সিকদার পাপ্পু, সদস্য বাবুল হোসেন রনি, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, চকরিয়া উপজেলা সভাপতি শওকত আলমসহ কক্সবাজার জেলা, উপজেলা, পৌরসভার সভাপতি/সম্পাদক এবং নেতৃবৃন্দরা প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM