সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
কাইসার সিকদার।।
কুতুবদিয়াতে বজ্রপাতে ২ ট্রলার শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চোল্লারপাড়ার জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং কাঁচা গ্রামের ছাবের আহমেদের ছেলে করিম উদ্দীন (৩৫)। এতে আহত হয়েছে আরো ১জন।
রবিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চোল্লারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ট্রলার মেরামতে যান জাকের উল্লাহর তিন ছেলে ইমতিয়াজ, রমিজ, আক্কাস এবং দক্ষিণ ধূরুং ইউনিয়নের ছাবের আহমেদের ছেলে করিম। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় ইমতিয়াস ও করিম অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা তৎক্ষণাৎ তাদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমতিয়াজ ও করিমকে মৃত ঘোষণা করেন। আহত আক্কাস ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার জানান, রবিবার সকালে উত্তর ধূরুং ইউনিয়নের চোল্লার পাড়া নামকস্থানে ঝড়-বৃষ্টির মধ্যেই ট্রলারে কাজ করছিলেন এ শ্রমিকরা। এ সময় ট্রলারে হঠাৎ বজ্রপাতের ঘটনায় ইমতিয়াস ও করিম মারা যায় এবং এ ঘটনায় আক্কাস নামে একজন আহত হয়েছে।
Leave a Reply