রাজধানী ঢাকাও সেজেছে দারুণ সাজে। সরকারি-বেসকারি প্রতিষ্ঠানসহ পুরো রাজধানীই সেজেছে ব্যানার, ফেস্টুন আর আলোকসজ্জায়। সেসব ব্যানার, ফেস্টুনে শোভা পাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের বার্তা। রাজধানীর হাতিঝিলও সেজেছে দারুণ আলোকসজ্জা আর ব্যানার-ফেস্টুনে। হাতিরঝিলে ঘুরতে আসা মানুষজন এসবের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। কেউ কেউ সেলফি নিয়ে পোস্ট করছেন ফেসবুকে। কমেন্টে জানাচ্ছেন আনন্দ আর উচ্ছ্বাস।
বাঁধ ভাঙা উল্লাসে দক্ষিণবঙ্গের মানুষজন। তারা বলছেন, আমাদের যাদের পদ্মার ওপারে বাড়ি তারা জানি এই সেতু আমাদের জন্য কতটা আশীর্বাদের। কত মানুষের সারা জীবনের কষ্ট লাঘব হবে এই সেতুর কারণে। এই সেতুর উদ্বোধন চির স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু নির্মাণে কাজ ২০১৪ সালের ৭ ডিসেম্বর শুরু করে সরকার। মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয় মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে। ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির আয়ুষ্কাল ১০০ বছর।
সেতু চালুর পরপরই বদলে যাবে দেশের অর্থনীতি। পদ্মা সেতু হওয়ার ফলে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক হারে শিল্পায়ন হবে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন। সেই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতির ব্যাপক হারে পরিবর্তন সাধিত হবে। উৎপাদিত কৃষি পণ্য দ্রুত পরিবহণের ফলে জিডিপি প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বেড়ে যাবে। এতে প্রতি বছর দারিদ্র্য নিরসন হবে ০ দশমিক ৮৪ ভাগ। আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রায় ছয় কোটি মানুষের। একইসঙ্গে পরোক্ষভাবে পুরো দেশই এই পদ্মা সেতুর সুফল পাবে।
এক নজরে পদ্মা সেতু ঃ
পদ্মা সেতুর প্রকল্পের নাম: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিট।
পদ্মা সেতুর প্রস্থ: ৭২ ফুট।
পদ্মা সেতুর স্প্যান সংখ্যা: ৪১ লেন।
পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান: পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান নিচতলায়।
পদ্মা সেতুর ভায়াডাক্ট: ৩.১৮ কিলোমিট।
পদ্মা সেতুর সংযোগ সড়ক: দুই প্রান্তে প্রায় ১৪ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প নদী শাসন: দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প ব্যয়: ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
পদ্মা সেতুর প্রকল্পের জনবল: প্রায় ৪ হাজার।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার: ৮১ টি।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা: ৬০ ফুট।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা: ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং: ৬ টি।
পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা: ২৬৪ টি।
পদ্মা সেতুতে যা যা থাকবে: বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবার লাইন।
পদ্মা সেতুর ধরন: দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দ্বারা নির্মিত এই সেতু।
পদ্মা সেতুর পিলার কয়টি: ৪২ টি।
পদ্মা সেতুর প্রকল্পের চুক্তিবদ্ধ কম্পানি: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
পদ্মা সেতুর নকশা: এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা।
পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম: অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা: ১১ জন।
পদ্মা সেতুর কাজ: মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক, টোল প্লাজা.
পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি: ১৭ই জুন, ২০১৪ইং সালে বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়।
Leave a Reply