বিশেষ প্রতিবেদক।।
উচ্চতর শিক্ষায় ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করলেন কক্সবাজারের কৃতিসন্তান মোহাম্মদ শহিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে তিনি রসায়ন বিভাগে পিএইচডি ডিগ্রির পাঠ চুকিয়েছেন।
রসায়ন বিজ্ঞানের আল্ট্রাসাউন্ড ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপুর্ণ কিন্তু সহজলভ্য নয় এ রকম রাসায়নিক উপাদান কিভাবে প্রস্তুত করা যায় গবেষণার থিসিসে এমন বিষয়টি চমকপ্রদভাবে উপস্থাপন করেন দরিয়াপাড়ের গর্বিত এ বরপুত্র।
কক্সবাজার সদরের সমৃদ্ধ ও শিক্ষা বিস্তারে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় জন্ম নেয় ড.শহিদুল ইসলাম। তাঁর পিতা মোহাম্মদ রশিদ ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি ছিলেন।
শিক্ষাজীবনে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে সাফল্যের সাথে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ্যাপ্লাইড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অনার্স এমএসসি ডিগ্রী অর্জন করেন যা চাকুরীর প্রথম পরীক্ষাতেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের মত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড কেমিষ্ট্রি এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষকতা করার সুযোগ তৈরি হয়। গ্রামের সহজ-সরল এ ছেলেটির নামের আগে ডক্টর লিখতে আর বাঁধা থাকল না।
চাকুরীতে যোগদানের অল্পদিনেই স্কলারশিপ নিয়ে তিনি পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাফল্যগাঁথা এ মেধাবী মুখটি। তিনি এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করছেন। বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার সহধর্মিণীও সেখানে পিএইচডি গবেষণায় রত আছেন। তার ছোট দুই বোন সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তাঁর কৃতিত্বে ছাত্রজীবনের সকল শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের প্রতি কৃতজ্ঞতা জানান-ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।
ড. শহিদুল ইসলামের কৃতিত্বের বিষয়টি তাঁর চাচা সাংবাদিক নুরুল আমিন হেলালী নিশ্চিত করলে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তাৎক্ষনিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়ে শহিদের ডক্টরেট ডিগ্রি লাভের বিষয়টি। স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখিদের অভিবাদনের বার্তা যেন একটি আলোকিত সমাজ বির্নিমাণে আগামী প্রজন্মের কাছে মাইলফলক হয়ে থাকবে একজন মেধাবী শহীদুল ইসলামের নামটি।
এদিকে,তাঁর সাফল্যে কক্সবাজার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply