সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়ায় বাথরুমের বালতির পানিতে ডুবে ইলাহি (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু কুতুবদিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার মো.খোকনের পুত্র।
শনিবার (২ জুলাই ) সকাল সাড়ে ৯টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশুটির মা সকালে ইলাহিকে বাসার ভেতরে খেলতে দিয়ে বাসার কাজ করছিলো। এই ফাঁকে সে হামাগুড়ি দিয়ে বাথরুমে ঢুকে যায়। পরে সেখানে পানি ভরা বালতিতে ডুবে যায় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply