সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুআউবি ৯৩ ব্যাচের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্টিত

কুআউবি ৯৩ ব্যাচের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্টিত

কুতুবদিয়া প্রতিনিধি।।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এস.এস.সি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের বর্নাঢ্য পুনর্মিলনী অনুষ্টান সম্পন্ন হয়। মিলনমেলায় ১৯৯৩ ব্যাচের অর্ধশতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে বিদ্যালয়ের হলরুমে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল কাশেম কুতুবীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব ও কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের সুদক্ষ অধ্যক্ষ জহিরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মুহাম্মদ সেলিম চৌধুরী, মাস্টার জালাল আহমদ কুতুবী, মাস্টার আক্কাচ উদ্দিন, মাস্টার প্রদীপ কুমার পাল, মাস্টার নুরুল আবছার।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জি.আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার ও জালাল উদ্দিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণ করেন এবং আগামীতে দেশসেবায় ও বিদ্যালয়ের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। আগামীতে এই মেলবন্ধন যেন আরো বড় পরিসরে হয়, তার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন।
অনুষ্টানের প্রারম্ভে একটি সুশৃঙ্খল র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে সমাপ্ত হয়।প্রাণবন্ত আয়োজনটি নজর কাড়ে দ্বীপবাসীর।
এদিকে, আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত মুহাম্মদ হোছাইন ও গীতাপাঠ করেন উত্তম কুমার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM