সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কুতুবদিয়ায় হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের কুতুবদিয়ায় মনু নামের এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এই হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করে দাঁত নষ্ট হওয়ায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে একাধিক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, দাঁতের ডাক্তার মনু ওরফে মনির হোসেন উপজেলার বিভিন্ন প্রান্তে দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে অসহায় মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন।

আফরোজা নামের এক ভুক্তভোগী জানান, দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে মনু ডাক্তার তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। এই হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করে তিনটি দাঁত নষ্ট হয়ে গেছে তার। তিনি এই হাতুড়ে ডাক্তারের উপযুক্ত শাস্তি চান।

হাদিসা নামের আরেক ভুক্তভোগী জানান, মনির হোসেন নিজেকে একজন দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে প্রচার করে এলাকার সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। ভুলভাল চিকিৎসা করে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা। নষ্ট করছে মানুষের মূল্যবান দাঁত। তিনিও এই হাতুড়ে ডাক্তারের কাছে ভুল চিকিৎসার শিকার হয়ে দুটি দাঁত হারিয়েছেন।

খবর নিয়ে জানা যায়, মনির হোসেন ওরফে মনো ডাক্তার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কুইলার পাড়া গ্রামের মৃত নসরত আলীর পুত্র।

অভিযোগ বিষয়ে তিনি বলেন, আমি চট্টগ্রাম শহরের লালদিঘির পাড়ে এক দন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে দাঁতের চিকিৎসা রপ্ত করেছেন। সেখান থেকে কুতুবদিয়ায় এসে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা করে আসছেন। এখনো কোন রোগীর ক্ষতি হয়নি। আমি একটি লিকুইড এর মাধ্যমে দাঁতের প্রাথমিক চিকিৎসা করে থাকি। আমার স্যারের সাথে যোগাযোগ করে চিকিৎসা দিই। রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে আমি তাদেরকে চকরিয়া অথবা চট্টগ্রাম যেতে পরামর্শ প্রদান করি। দাঁতের চিকিৎসায় তাঁর কোন ডিপ্লোমা কোর্স নেই বলে স্বীকার করেন মনির হোসেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শাহীন আব্দুর রহমান চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে উপজেলায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে শীগগির মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM