সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্নঃ সভাপতি-বদি, সম্পাদক-আলম

টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্মেলন ও কাউন্সিল সম্পন্নঃ সভাপতি-বদি, সম্পাদক-আলম

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে । তবে ওই পৌর আওয়ামী লীগের একটি অংশ সম্মেলন শুরুর আগে থেকেই সম্মেলন বয়কট করেছে বলে জানা গেছে।

রোববার বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বদির বিরুদ্ধ গ্রুপের বয়কটের মাধ্যমে বিকেল ৩টায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউছুফ মনো সভাপতিত্ব করার কথা থাকলেও অবশেষে সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বলেন, কাউন্সিল অধিবেশনের জন্য করা কাউন্সিলরদের তালিকা নিয়ম বহির্ভূতভাবে করায় শুরু থেকে আমার কোন অনুমোদন নেওয়া হয়নি। সভাপতির অনুমোদন বিহীন কেমন সম্মেলন কিছুই বুঝতে পারছি না। একারণে আমি সহ অনেকেই সম্মেলন বয়কট করেছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান বলেন, দ্বিতীয় অধিবেশনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, একটি পক্ষ বয়কট করেছে। কারণ, টেকনাফ পৌর সম্মেলনে প্রথম অধিবেশনের পর পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি অনুপস্থিত ছিল। কাউন্সিলর তালিকা অনুমোদন নেই এবং অবৈধ ছিল। কাউন্সিলর তালিকায় মাদক মামলার বিচারাধীন মামলার আসামি, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার আসামি রয়েছেন। সুতরাং অবৈধ দ্বিতীয় অধিবেশন আমিসহ অনেকেই বর্জন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM