সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালিত 

পেকুয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালিত 

প্রেস বিজ্ঞপ্তি।।

পেকুয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে তবরুক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পেকুয়া  উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন পেকুয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল খোরশেদ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ (বিএ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য ওয়াহিদুর রহমান ওয়ারেছী, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বারেক।
এতে উপস্থিত ছিলেন- পেকুয়া উপজেলা কৃষকলীগ নেতা কাজী মোশারফ হোসাইন, জিয়াবুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা হোসাইন মোঃ বাদশা, আলতাফ উদ্দিন এবং পেকুয়া সদর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিন ডানু,বারবাকিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিলখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিক্রম, টইটং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নেচার উদ্দিন, উজানটিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাকের হোছেন, রাজাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু ছালেক, মগনামা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম এবং  কৃষকনেতা তহিদুল ইসলাম, মো ফোরকান, মহিউদ্দিন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM