সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

বার্তা পরিবেশক।।
সদ্য অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের
পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণ করেছে কক্সবাজার শহর ছাত্রলীগ।
কক্সবাজার পৌর ছাত্রলীগ কর্তৃক বিতরণকৃত শিক্ষা সামগ্রীগুলো হলো- পরীক্ষার রুটিন, খাবার পানির বোতল, কলম, ফাইল ও স্কেল ইত্যাদি।
বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) পরীক্ষা শুরুর আগে ও পরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের গেইটে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণকালে এসময় আরো উপস্থিত ছিলেন, পলিটেকনিক স্কুলের সভাপতি সোহাগ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নওশাদুল ইসলাম, আকাশ বড়ুয়া, মোঃ শাকিল, রবিউল হাসান, এনায়েত করিম সিহা, সাঈদ মোহাম্মদ তানিম, রিফাত সবুজ, তানিম চৌধুরী, রবিন সহ ছাত্রলীগের আরো অনেক নেতাকর্মী।
শহর ছাত্রলীগের এমন মহতী কাজের ভুয়সী প্রশংসা করেন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক। আগামীতেও যেন এ ধরণের কাজে ছাত্রলীগ এগিয়ে থাকে, এমন প্রত্যাশা করেন সকলে।
এদিকে, শিক্ষা সামগ্রী ও খাবার পানি হাতে পেয়ে কয়েকজন পরীক্ষার্থী তাদের অভিমতে জানান, শিক্ষা-শান্তি-প্রগতির ধারক বাহক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে থাকে। শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণ করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মন জয় করেছে কক্সবাজার শহর ছাত্রলীগ। এই মহতি কাজের জন্য শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।
শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক জানান, শহরে অবস্থিত এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেনের নির্দেশে এই দায়িত্বপালন করেছে কক্সবাজার শহর ছাত্রলীগ। করোনাকালীন সকল মানুষ যখন ঘরবন্দী, শহর ছাত্রলীগ তখনও মাঠে ছিল। পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার পানি তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানবিক সকল কাজে শহর ছাত্রলীগ সবসময় পাশে থাকবে, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রলীগ নেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM