সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া থানা ওসির ‘বিদায়-বরণ’ অনুষ্ঠান সম্পন্ন

কুতুবদিয়া থানা ওসির ‘বিদায়-বরণ’ অনুষ্ঠান সম্পন্ন

 

কুতুবদিয়া প্রতিনিধি।।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার এর বদলীজনিত বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এর বরণ উপলক্ষে ‘বরণ-বিদায়’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) কানন সরকার ও জামাল উদ্দিন (ইউডিএফ)।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসাইন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ, থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা।

কুতুবদিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, এখানকার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষ পুলিশের কাজে সবসময় সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল তাই এখানে যেকোন পরিস্থিতিতে কাজ করে সফলতা আনা সম্ভব। কারো সহযোগিতা ছাড়া একা ওসির বা পুলিশের পক্ষে মানবিক পুলিশ হওয়া সম্ভব নয়। এসময় তিনি আয়োজিত সংবর্ধনা ও বিদায় অনুষ্টান আয়োজনের জন্য দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার এর স্থলে যোগদান করেন নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী ওসি ও নবাগত ওসিকে ফুল, ক্রেস্ট ও গিফট সামগ্রী তুলে দেন দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM