সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কুতুবদিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কুতুবদিয়া প্রতিনিধি।।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাকে বিদায় জানান উপজেলার ১৯ টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষকরা।

শনিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

বিদায় সংবর্ধনায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দীন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আলম সিকদার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বিকম, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাও. আবু মুছা, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, ধূরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. ইউচুপ, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. ইউনুস, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. জকরিয়া প্রমুখ।

প্রসঙ্গত, মো. রজব আলী ২০১৩ সালে কুতুবদিয়া শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি নওগাঁ জেলার সদর উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM