সোমবার, ০১ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়াতে ১৫০ জীপ শ্রমিক পেলেন সরকারী ত্রাণ সামগ্রী 

কুতুবদিয়াতে ১৫০ জীপ শ্রমিক পেলেন সরকারী ত্রাণ সামগ্রী 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারী খাদ্য সামগ্রী সাথে নিয়েই করোনা মহামারি বিষয়ে সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন ইউএনও মোঃ নুরের জামান চৌধুরী। কঠোর লকডাউনে করোনায় কর্মহীন হয়ে পড়া ১৫০ জীপ শ্রমিকদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
শনিবার (১০ জুলাই) সকালে কুতুবদিয়া অফিসার্স ক্লাবের মাঠে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনার ভয়াবহতা ও তা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন ইউএনও। এ সময় কুতুবদিয়া কঠোর লকডাউন ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া ১৫০ জীপ শ্রমিকদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০ কেজি চাল,  দুই কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ , তিন কেজি আলু ও এক কেজি সয়াবিন তৈল।
কুতুবদিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী জানান, করোনা ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া গাড়ি চালকদের খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেছি। পাশাপাশি কেউ কষ্টে আছে জানলে আমরা প্রয়োজনে তার বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দিবো। লকডাউন চলাকালীন কোন শ্রমিক যাতে গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়, সেজন্য চালকদের অনুরোধ জানান তিনি। 
এসময় উপস্থিত ছিলেন, নৌ কন্টিনজেন্ট কমান্ডার, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ কফিল উদ্দিন কবিরসহ আরো অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM