সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
কুতুবদিয়া উপজেলাধীন আলী আকবর ডেইল ইউনিয়নের আরব সিকদার পাড়া ব্রাদার্স স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত শীতকালীন মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷
১৯জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে আরব সিকদার পাড়া স্থানীয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাংবাদিক কাইছার সিকদার৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার আবু আহমদ, ইমরানুল হক, বাহাদুর, সাদ্দাম হোসেন বাপ্পি, ছাত্রনেতা মোঃ বেলাল, আবদুল্লাহ আল মারুফ, নওশেদ, হাসান, হোসাইন, শাহেদ, এমরান, নেয়ামত প্রমুখ৷
একদিকে অংশগ্রহণ করেছেন লেমশিখালী হাবীব হাজ্বীর পাড়া ফুটবল একাদশ বনাম উত্তর ধূরুং মায়ের দোয়া একতা সংঘ৷ আজকের ম্যাচে উত্তর ধূরুং মায়ের দোয়া একতা সংঘ ৩-১ গোলে জয়লাভ করেছেন৷
Leave a Reply