সংবাদ বিজ্ঞপ্তি।।
হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় হোটেল গোল্ডেন হিলের কনফারেন্স হলে সংগঠনের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক ও হাইকারি কারাতে ক্লাবের প্রধান উপদেষ্টা আতিক উদ্দিন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন কবির।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা এম এ মঞ্জুর, বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য ও হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ, অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাংবাদিক শাহাদত হোছাইন, ইউনাইটেড কারাতে ক্লাবের কোচ ও সাধারণ সম্পাদক উদয় শঙ্কর পাল মিঠু, জয় কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ জয়দেব পাল জয়, অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সেলিম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাইকারি কারাতে ক্লাবের প্রধান পরিচালক ও সভাপতি ইমাম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন হাইকারি কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল্লাহ।
প্রধান বক্তার বক্তব্যে হেলাল উদ্দিন কবির বলেন, কক্সবাজার মার্শাল আর্ট এর উৎপত্তিস্থল কক্সবাজার। ১৯৭৪ সাল থেকে পর্যায়ক্রমে কক্সবাজার থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে খেলোয়াড় দেশের সুনাম অর্জন করতে অগ্রনী ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় আগামীর খেলোয়াড়রা কক্সবাজার জেলার সুনাম বয়ে আনছে এবং মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।
বিশেষ অতিথি কাউন্সিলর এম.এ মঞ্জুর বলেন, কক্সবাজার এ মার্শাল আর্টকে আধুনিকায়ন করতে যে যে সহয়োগিতা প্রয়োজন আমরা করতে আগ্রহী। আমরা চাই আগামীর দিনগুলোতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকুক।
এদিকে, সম্মেলন শেষে প্রধান বক্তা কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জনাব সুজন কল্যাণ বড়ুয়াকে সভাপতি ও জনাব জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
Leave a Reply