সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: ১ম স্থান অধিকার করলো জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: ১ম স্থান অধিকার করলো জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

বিশেষ প্রতিবেদক।।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২৩ (ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) জোয়ারিয়ানালা ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও প্রথম স্থান দখল করে নিয়েছে জোয়ারিয়া নালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯ ফেব্রুয়ারী ক্রীড়া ও ১২ ফেব্রুয়ারী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, এসএমসি ও পিটি এ এর সভাপতি ও সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।
বিদ্যালয় সুত্রমতে, বালক ও বালিকাকে পৃথক গ্রুপ করে ৪৬ টি ইভেন্টে জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৪ টি পুরস্কার পেয়ে জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় গত বছরের ন্যায় এ বছরও প্রথম স্থান দখল করে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কক্সবাজার বেতারের নিয়মিত শিল্পী বশিরুল ইসলাম ও মিনা মল্লিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স এবং ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২৩ ইউনিয়ন পর্যায়’ এর সদস্য সচিব ও জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এদিকে, প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সকলের প্রতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM