সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় আহত ৩

কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় আহত ৩

কাইসার সিকদার।।

কক্সবাজারের কুতুবদিয়ায় শিলা বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা বিভিন্ন ইউনিয়নে পৃথক ভাবে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, লেমশীখালী হাবিব হাজির পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মো স্বাধীন (১৪), দক্ষিণ ধুরুং মানিক‍্যার পাড়ার আব্দুল মাবুদের মেয়ে জাকিয়া নাসরিন(১৭), উত্তর ধুরুং ওয়াইজ্জার পাড়ার মাহমুদুল করিমের স্ত্রী কহিনুর আক্তার(৩৩)।

প্রত‍্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে শিলা বৃষ্টিসহ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে এ তিন জন অজ্ঞান হয়ে যান। পরে পারিবারিক লোকজন তাঁদের উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বজ্রপাতের বিকট শব্দে তাঁরা অজ্ঞান হয়ে যান। এ খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

তবে আহতরা সবাই এখন প্রায় সুস্থ ও আসঙ্কামুক্ত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ দুএক দিনের মধ্যেই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM