সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কর্মহীনদের মাঝে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

কর্মহীনদের মাঝে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

কাইছার সিকদার।।

করোনার প্রভাব বিস্তার রোধে সারাদেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন রোজগার বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন৷ ১২জুলাই সোমবার কর্মহীন হয়ে পড়া-কামার, নাপিত, পত্রিকার হকার, খাবারহোটেল কর্মচারী সহ কয়েক শ্রেণীর শ্রমজীবি ৭৫জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাউল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ ও এক লিটার ভোজ্য তেল৷

আনুষ্ঠানিকভাবে ত্রাণ হাতে তুলে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নুরের জামান চৌধুরী টিপু৷ এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, পিআইও খোকন চন্দ্র দাস প্রমুখ৷

বিতরণকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী টিপু বলেন, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন নিম্ন আয়ের পেশাজীবী মানুষ প্রত্যক্ষ জরিপের মাধ্যমে খোঁজে বের করে তাদের খাদ্য সামগ্রী দিচ্ছি৷ লকডাউন চলাকালিন ক্রমান্বয়ে বিভিন্ন পেশাজীবীদের মাঝে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে৷ এছাড়া যেকোন এলাকায় মানুষ খাবারের অভাবে অভুক্ত রয়েছেন কিংবা খুব অভাবে রয়েছেন এরকম কোন খবর পেলে তাদের কে জরুরী ভিত্তিতে খাদ্য বিতরণ করা হবে৷ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লকডাউন আইন মেনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি৷

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM