সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগঃ নিয়োগ পেলেন সভাপতির ভাতিজা-ভাগিনা-জামাই

মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগঃ নিয়োগ পেলেন সভাপতির ভাতিজা-ভাগিনা-জামাই

সিএনটি ডেস্ক।।
ঢাকার সাভারের উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসায় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। গত জুন মাসে শেষ হওয়া প্রক্রিয়ায় মাদরাসাটিতে কর্মচারী পদে নিয়োগ পেয়েছেন সভাপতি মো. হানিফের আত্মীয় স্বজনরা। মাদরাসাটিতে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন সভাপতির মেয়ের জামাই। আর হিসাবরক্ষক পদে ভাতিজা ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়েছেন সভাপতির আপন ভাগিনা। বিষয়টি নজরে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য নিয়োগ প্রত্যাশীরা। তারা নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন।
নিয়োগ প্রত্যাশীরা বলছেন, মাদরাসাটির নিয়োগে ডিজির প্রতিনিধি মাহফুজা ইয়াসমিন ও সভাপতি মো হানিফ যোগসাজস করে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ জন্য তিনি একজন প্রার্থীকে প্রতিষ্ঠানটির আয়া পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন প্রার্থীরা।
যদিও মাদরাসার সভাপতি দাবি করেছেন, মাদরাসায় নিয়োগের জন্য তার পরিবারের মোট পাঁচজন সদস্য আবেদন করেছিলেন। নিয়োগ স্বচ্ছ হওয়ায় তিনজন নিয়োগ পেয়েছেন। তার ফুপাতো বোন ও মামাতো ভাই নিয়োগ পাননি।
নিয়োগে অনিয়মের অভিযোগ জানিয়ে নিয়োগ বঞ্চিতরা ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৪ জুন বিভিন্ন পদে ভাইভার মাধ্যমে নিয়োগ দেয়া হয়। কিন্তু যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে মাদরাসার সভাপতি মো. হানিফ তার নিজের মেয়ের জামাইকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেন। আর তার আপন ভাগিনা কম্পিউটার অপারেটর পদে ও তার ভাতিজাকে হিসাবরক্ষক পদে।
অভিযোগে আরও বলা হয়েছে, ডিজির প্রতিনিধি (মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা ইয়াসমিন) নিজের এক আত্মীয়কে প্রতিষ্ঠানটির আয়া পদে নিয়োগ দিয়েছেন।
এদিকে মাদরাসার এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশোধন জারি হয় ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর। আর তা প্রকাশ হয় ২৫ নভেম্বর। কিন্তু নতুন নীতিমালা প্রকাশের আগেই ২৩ নভেম্বর তারিখে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যা এ নিয়োগের অন্যতম অসঙ্গতি।
জানা গেছে, এ নিয়োগের একটি পদে শিক্ষামন্ত্রণালয় সংশ্লিষ্ট একজনের তদবির ছিল। কিন্তু যার জন্য তদবির ছিল সে নিয়োগ পায়নি বলে জানা গেছে। এছাড়া ইব্রাহিম নামে মাদরাসা অধিদপ্তরের একজন পিওনেরও একটা তদবির ছিলো।
এদিকে নিয়োগে কোন অনিয়ম হয়নি বলে দাবি করেছেন মাদরাসাটির সভাপতি মো. হানিফ।
তিনি বলেন, আমার জামাই, ভাতিজা ও ভাগিনা নিয়োগ পেয়েছে তা সত্য। তবে নিয়োগে কোন অনিয়ম হয়নি। আমার ফুফাতো বোন ও মামাতো ভাইও নিয়োগ পেতে আবেদন করেছিলেন। কিন্তু নিয়োগ স্বচ্ছ হওয়া তারা নিয়োগ পাননি। আপনারা পড়লে প্রমাণ করেন নিয়োগে অনিয়ম হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিয়োগে ডিজির প্রতিনিধি মাহফুজা ইয়াসমিন বলেছেন এখানে অনিয়ম হলে মাদরাসাটি রক্ষা করা যাবে না। তাই, অনিয়ম হয়নি। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
ডিজির প্রতিনিধির কোন পছন্দের প্রার্থী মাদরাসায় নিয়োগ পেয়েছে কিনা জানতে চাইলে সভাপতি আরও বলেন, ‘তার কোন পছন্দের প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেননি।’
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও এ নিয়োগের ডিজির প্রতিনিধি মাহফুজা ইয়াসমিন সোমবার বলেন, আমার জানা মতে এ নিয়োগে কোন অনিয়ম হয়নি। যারা ভালো নম্বর পেয়েছে তারাই নিয়োগ পেয়েছেন। সভাপতি কয়েকজনকে নিয়োগের জন্য একটু চাপ দিয়েছিল, কিন্তু তার অনুরোধ রাখা হয়নি। আমার জানা মতে তার পরিবারের সদস্যরা নিয়োগ পাননি। সভাপতি সাহেব তার ফুপাতে বোন মামাতো ভাইয়ের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তারা ভালো নম্বর না পাওয়ায় নিয়োগ পাননি।
সভাপতির ভাগিনা-ভাতিজা ও মেয়ের জামাই নিয়োগ পেয়েছেন জানালে ডিজির প্রতিনিধি আরও বলেন, এ বিষয়টি আমি জানিনা। তবে, কম্পিউটার অপারেটর পদে যে নিয়োগ পেয়েছেন তাকে আমি জিজ্ঞেসা করেছিলাম সে সভাপতির কিছু হয় কিনা। সে কোনো উত্তর দেয় নি। আর যারা নিয়োগ পেয়েছেন তারা খুবই ভালো নম্বর পেয়েছেন। আপনারা নম্বর যাচাই করে দেখতে পারেন। তবে, আমার জানা মতে এ নিয়োগে কোন অনিয়ম হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগঃ নিয়োগ পেলেন সভাপতির ভাতিজা-ভাগিনা-জামাই&url=https://coxnewstoday.net/?p=468" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগঃ নিয়োগ পেলেন সভাপতির ভাতিজা-ভাগিনা-জামাই" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগঃ নিয়োগ পেলেন সভাপতির ভাতিজা-ভাগিনা-জামাই" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM