সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নাছির উদ্দীন।।
কুতুবদিয়া আদালতের প্রয়াত সিনিয়র আইনজীবী এড.কামাল উদ্দীন আহমদ ও এড. জিল্লুল করিমের মৃত্যুতে কুতুবদিয়া আইনজীবী সমিতির আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় আদালত মিলনায়তনে সমিতির সভাপতি এড. ফিরোজ আহমদের সভাপতিত্বে এই শোক সভা অনুষ্টিত হয়।
সাধারন সম্পাদক এড. শফিউল আলমের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন,কুতুবদিয়া আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাঈদীন নাহি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এড. আয়ুব হোছাইন, এড. মো: রাসেল, এড. ছাইফুল্লাহ খালদ, সিএসআই আবু রায়হান, জিআরও জন্টু মজুমদার পেশকার মিজবাহ উদ্দীন, প্রয়াত আইনজীবীদের পরিবারের সদস্য, আদালতের কর্মকর্তা-কমর্চারি, আইনজীবী সহকারি ও বিচার প্রার্থীগন।
প্রধান অতিথি প্রয়াত আইনজীবীদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।
Leave a Reply