সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত আলহাজ্ব মোঃ তাহের

জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত আলহাজ্ব মোঃ তাহের

প্রেস বিজ্ঞপ্তি।।

জন্মদিনে নিজ দলের নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়েছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের৷

শনিবার (১জুলাই) সন্ধ্যায় উপজেলা গেইটস্ত কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে কেক কেটে ও ফুল দিয়ে তাঁকে ৬৫তম জন্মদিনের শুভেচ্ছা জানান৷

দীর্ঘ সময় ধরে কুতুবদিয়া উপজেলায় আওয়ামী রাজনীতিতে ধারাবাহিক পদচারনা রয়েছে এই রাজনীতিবীদের৷ সার্বক্ষণিক সাধারণ মানুষের সাথে উঠাবসা, দুঃখ দুর্দশার খবর নেওয়া ও দলীয় নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের সৌহাদ্যপূর্ণ আচরণের কারণে ইতোমধ্যেই তিনি দ্বীপজুড়ে মানবিক নেতা হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন৷

এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ভোলা নাথ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কাইছার সিকদার, মুসলিম উদ্দিন, শহিদুল ইসলাম লালা, তৌহিদুল ইসলাম আরাফাত, মোক্তার আহমদসহ অসংখ্য নেতাকর্মী৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM