সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাবের টহল জোরদার

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাবের টহল জোরদার

একরামুল হক।।

ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে টহল জোরদার করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজার পর্যটন এলাকার বিভিন্ন পয়েন্টে এ টহল বৃদ্ধি করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল আন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, ঈদের ছুটিতে বেড়াতে আসা কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি জোরদারের স্বার্থে অন্যান্য প্রশাসনিক টিমের পাশাপাশি র‍্যাবও কাজ করে যাচ্ছে। যাতে পর্যটকরা নির্বিঘ্নে তাদের সময় কাটাতে পারে। টহলে প্রায় ২৫ জনের একটি টিম কলাতলী ডলফিন মোড় হয়ে সুগন্ধা পয়েন্টের বিভিন্ন স্থানে
দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে আগত দেশি-বিদেশী পর্যটকদের সঙ্গে কথা হয়।
তাদেরকে নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। পর্যটকখাতকে সমৃদ্ধ করতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা জোরদারে র‍্যাবও সবসময় মাঠে কাজ করে যাচ্ছে বলে দাবী করেন তিনি। একই সাথে কক্সবাজারের সার্বিক নিরাপত্তার বিষয়ে দায়িত্ব পালনের কথা
তুলে ধরেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM