সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
কাইছার সিকদার।।
কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন কুতুবদিয়া থানার নবাগত অফিসার ইনসার্জ শুভ রঞ্জন চাকমা৷
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
সভায় উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনসার্জ শুভ রঞ্জন চাকমা, উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রেস ক্লাবে সভাপতি এসকে লিটন কুতুবী, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, অর্থ সম্পাদক এমএ মান্নান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কাইছার সিকদার, দৈনিক ইনানী প্রতিনিধি ইফতেখার শাহজিদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, চ্যানেল এস প্রতিনিধি আনিসুর রহমান হিরু, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হাসান মাহমুদ সুজন, মহি উদ্দিন, নাছির উদ্দিন প্রমুখ৷
এসময় নবাগত অফিসার ইনসার্জ শুভ রঞ্জন চাকমা দ্বীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক, দূর্নীতি দূর করে পরিচ্ছন্ন কুতুবদিয়া গড়তে সাংবাদিকদের সহযোগিতা ও মতামত চেয়েছেন৷ তিনি বলেন আইন-শৃঙ্খলা উন্নয়ন ও দূর্নীতি বন্ধ করতে সাংবাদিক গণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাই আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই৷ মাদক, জুয়া, সন্ত্রাস ও দূর্নীতি দূর করতে সর্বাত্বক চেষ্টা করে যাবেন বলে জানান তিনি৷
Leave a Reply