সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া মডেল হাই স্কুলের আজীবন দাতা সদস্য হলেন রেজাউল

কুতুবদিয়া মডেল হাই স্কুলের আজীবন দাতা সদস্য হলেন রেজাউল

কাইছার সিকদার।।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার প্রাচীন ও স্বনামধন্য বিদ্যাপীঠ কুতুবদিয়া মডেল হাই স্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য মনোনিত হয়েছেন রেজাউল করিম৷ তিনি উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের আলহাজ্ব মোঃ ইসলাম সৌদাগরের তৃতীয় সন্তান৷ রেজাউল ব্যক্তিগত ভাবে একজন শিক্ষানুরাগী এবং দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ও সহযোগিতা করে আসছেন৷ দ্বীপের মসজিদ, মন্দির, বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজ উন্নয়নমূলক কাজে আর্থিক সহযোগিতা করে থাকেন তিনি৷

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ গভার্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক এককালীন অনুদানের প্রেক্ষিতে “আজীবন দাতা সদস্য” হিসেবে মনোনিত করা হয়েছে তাঁকে।

এব্যাপারে রেজাউল করিম বলেন, মানুষ কে সহযোগিতা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমার পারিবারিক শিক্ষা৷ আমি একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে প্রত্যন্ত এই দ্বীপাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে কাজ করা আমার ব্যক্তিগত দায়বদ্ধতা৷ কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নেই রাস্তাঘাট উন্নয়ন, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ, অস্বচ্চল পরিবারের মেয়ের বিবাহ থেকে শুরু করে সব ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করি সবসময়৷ আমি আজীবন মানুষের সেবায় তাঁদের পাশে থাকতে চাই এবং এটা অব্যাহত থাকবে৷ মানব সেবায় আমি আত্মতৃপ্তি পাই৷ আজীবন দাতা সদস্য মনোনিত করায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এণ্ড কলেজের গভার্নিং বড়ির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM