বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি এইচ.এম এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী সীমিত পরিসরে পালন করা হয়। এতে পবিত্র
খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৪ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের লালদীঘির পাড়স্থ জাতীরপার্টির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরুজ্জামানের সভাপতিত্বে এতে স্মৃতিচারণ
করেন- সদস্য সচিব মফিজুর রহমান, শহর জাপা আহবায়ক নাজিম উদ্দিন,তরুন পার্টি জেলা আহবায়ক কামাল উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ জেলা আহবায়ক ফরিদ মিয়া,সদস্য সচিব গিয়াস উদ্দিন প্রমূখ। এতে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন,জেলা ওলামা পার্টির সভাপতি মৌলানা জিহাদী ও সাধারণ সম্পাদক ডা. সোহেল।
Leave a Reply