সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার-৩ আসনে ৩য় বারের মতো বিজয়ের মুকুট ছিনিয়ে নেন কমল

কক্সবাজার-৩ আসনে ৩য় বারের মতো বিজয়ের মুকুট ছিনিয়ে নেন কমল

বিশেষ প্রতিবেদক।।
অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন বাদে বর্তমান তিন সংসদ সদস্য পুনরায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়ায়) হ্যাটট্রিক জয় পেয়েছেন আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ভোটারেরা বুঝিয়ে দিয়েছেন সাইমুম সরওয়ার কমলই এ আসনে যোগ্য। তিনিও পেলেন তৃতীয় বারের মতো জয়। এছাড়া, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক দুই বারের সংসদ সদস্য আবদুর রহমান বদির কারিশমায় আবারো দ্বিতীয় বারের মতো মসনদে বসতে যাচ্ছেন তাঁর স্ত্রী শাহীন আকতার।

এর আগে সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কক্সবাজার জেলার চার সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ীদের ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
এদিকে রোববার রাত ১টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বেসরকারিভাবে নিবাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।  তিনি ১৭৬টি কেন্দ্রে ১৬৭০২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ (ঈগল প্রতীক) পেয়েছেন ২১৯৪৬ ভোট। ফলাফলে ১৪৫০৮৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সাইমুম সরওয়ার কমল।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কক্সবাজার সদরের পৌরসভা সাইমুম সরওয়ার কমল (নৌকা) ৫৭৩৭৮ ভোট, প্রতিদ্বন্দী প্রার্থী মিজান সাঈদ (ঈগল) ৭৬৪৭ ভোট, রামু উপজেলায় ৬৪টি কেন্দ্রে সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ৮৬ হাজার ২৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান সাঈদ  পেয়েছেন ৭ হাজার ৭৪৯ ভোট। এদিকে, ঈদগাঁও উপজেলায় নৌকার প্রার্থী ২৩৪১২ ভোট, প্রতিদ্বন্দী প্রার্থী ঈগল প্রতিক ৬৫৫০ ভোট পেয়েছেন।
এই আসনের অন্যান্য প্রাথীরা হলেন, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক (লাঙ্গল), বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন (হাতঘড়ি), ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু (কুঁড়েঘর), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ ইব্রাহিম (টেলিভিশন)।
এদিকে, ভোট গ্রহণের শেষ মুহুর্তে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন সদর-রামু-ঈদগাঁও আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM