মো.সোহেল রানাঃ
ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়নে আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোছাইন, পোকখালী ইউনিয়নে রফিক আহমেদ এবং ইসলামাবাদ ইউনিয়নে আব্দুর রাজ্জাক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলমগীর তাজ জনি ৪৯৩১ ভোট, মাওলানা দেলোয়ার হোছাইন ৪২১৫ ভোট, সোহেল জাহান চৌধুরী ৭৮৭০ ভোট ও রফিক আহমেদ ৩২৪৪ ভোট পেয়েছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কোথাও জাল ভোটের খবর পাওয়া যায়নি। ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। এবার ৩৭৫ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে, ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে যথারীতি ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো ছিল। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব পালন করেন। যেখানে তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র্্যাব ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ নিরাপত্তা রক্ষায় কাজ করছে।
Leave a Reply