সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানাঃ ৫০ ড্রাম মাছ নিলামে বিক্রি

কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানাঃ ৫০ ড্রাম মাছ নিলামে বিক্রি

কাইছার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়ায় বিধিনিষেধ অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রলারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার দরবার ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী।
আদালত সুত্রে জানা গেছে, বিধিনিষেধ অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় এফবি আল্লাহ মালিক নামের ট্রলারের মালিক  সতরুদ্দিন গ্রামের জকরিয়া সওদাগরকে ৩০ হাজার এবং এফবি শাহী দরবার নামক ট্রলারের মালিক একই গ্রামের শাহআলম মাঝিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দুটি ট্রলারের আহরিত ৫০ ড্রাম (প্রতি ড্রামে দুই মন) বিভিন্ন প্রজাতির মাছ ৫ লাখ ১০ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম ও কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।
উল্লেখ্য, গত ২১ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে ২৩ জুলাই। এই সময়ের মধ্যে সাগরে মাছ আহরণ সম্পূর্ণ বন্ধ রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM