সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএমজিটিএ’র কেন্দ্রীয় মহাসচিব শান্ত ইসলাম মহোদয় এই কমিটির অনুমোদন দেন।
এর আগে শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় কক্সবাজার জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাষ্টার মো.শাহাদত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এতে
মাতারবাড়ী মজিদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নুরুল হাকিম সভাপতি ও হাসেমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোজাম্মেল হক সাধারণ সম্পাদক এবং কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হলেন-রফিকুল হায়দার-মাতারবাড়ী মজিদিয়া সিনিয়র মাদ্রাসা, মিকু বড়ুয়া ও মো.শাহাদত হোছাইন-সোনারপাড়া দাখিল মাদ্রাসা, মিজানুর রহমান-মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা, জোবায়ের আহমদ-ছুরতিয়া ফাযিল মাদ্রাসা, সাবিয়া সুলতানা মুক্তা-কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা, যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হলেন-মোঃ মোয়াজ্জেম হোসেন-ইসলামিয়া কামিল মাদ্রাসা, মোঃ শাহআলম- পুটিবিলা ফাজিল মাদ্রাসা, সালাহ উদ্দিন -সাহারবিল কামিল মাদ্রাসা, নীলা বড়ুয়া -আদর্শ মহিলা কামিল মাদ্রাসা, অর্থ সম্পাদক হলেন-মো মামুনুর রশীদ- আলিরজাঁহাল বালিকা দাখিল মাদ্রাসা, লুৎফর রহমান-হাশেমিয়া কামিল মাদ্রাসা, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন-
শফিউল আলম-কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসা, কামাল হোসেন-রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা, এলিসা আইরিন তিন্নি -রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, দপ্তর সম্পাদক হলেন-মনজুর আলম-রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা, আনসারুল হক-ছুরতিয়া ফাজিল মাদ্রাসা, আইন সম্পাদক হলেন- মোঃ সেলিম উদ্দিন-ছুরতিয়া ফাজিল মাদ্রাসা, আবুল বাশার-দক্ষিণ মিঠাছড়ি দাখিল মাদ্রাসা, মানবাধিকার সম্পাদক হলেন-মো আবু তৈয়ব-রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, বেলাল উদ্দিন-আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন-মো.আমির হোসাইন- পহরচাঁদা ফাজিল মাদ্রাসা, মোহাম্মদ ইসলাম-হামিদিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা, শিক্ষা ও গণশিক্ষা সম্পাদক হলেন-মোঃ শহিদুল্লাহ-কলঘর বালিকা মাদ্রাসা, কলিম উদ্দিন-কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হলেন- মো. আইয়ুব ও মোঃ আক্তার হোসেন-ইসলামিয়া কামিল মাদ্রাসা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হলেন-আক্তারুল জলিল-রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা, ফোরকান আহমেদ-ইসলামিয়া কমিল মাদ্রাসা, ক্রীড়া সম্পাদক হলেন-রিদুয়ানুল হক-ইসলামপুর দাখিল মাদ্রাসা, নূরল কাশেম-হাশেমিয়া কামিল মাদ্রাসা, মহিলা সম্পাদক হলেন-আছমা খাতুন-
হাশেমিয়া কামিল মাদ্রাসা, মোছাঃ সাইমা আক্তার-সোনারপাড়া দাখিল মাদ্রাসা, গণ সংযোগ সম্পাদক হলেন-সারোয়ার উদ্দিন -বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সাইফুল ইসলাম-আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসা, শিক্ষক কল্যাণ সম্পাদক হলেন-মোঃ আজমগীর-সোনারপাড়া দাখিল মাদ্রাসা, মোঃ হেলাল উদ্দিন- রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা, ছাত্র কল্যাণ সম্পাদক হলেন-নূরুল মোস্তফা নাজাদ- হাশেমিয়া কামিল মাদ্রাসা, ওমর ফারুক ভূঁইয়া-উম্মে সালমা দাখিল মাদ্রাসা, আপ্যায়ন সম্পাদক হলেন- জিএম মুজিবুর রহমান-রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, আবুল মন্জুর- রুমখাপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা, সদস্য হলেন-মোঃ সাইদুল ইসলাম, শেফায়াতুল করিম, সখিনা আক্তার -হাশেমিয়া কামিল মাদ্রাসা, মইলুদ্দীন ফারুক-তাজিয়াকাটা দাখিল মাদ্রাসা, হাসান ফারুক-ষাইটমারা দাখিল মাদ্রাসা, মোঃ জাকারিয়া-মোহাম্মদিয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসা, তাসলিমা বেগম -উম্মে সালমা দাখিল মাদ্রাসা।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন মহাসচিব মোঃ শান্ত ইসলাম বলেন, অধিকার বঞ্চিত মাদরাসা জেনারেল শিক্ষকদের অধিকার আদায়ের একমাত্র সংগঠন বিএমজিটিএ। নবগঠিত বিএমজিটিএ কক্সবাজার জেলা শাখা মাদরাসার জেনারেল শিক্ষকদের অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মাদরাসার জেনারেল শিক্ষকগণকে বিএমজিটিএ’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
প্রসঙ্গতঃ গেল ১৯ সেপ্টেম্বর (শুক্রবার)
কেন্দ্রীয় মহাসচিব শান্ত ইসলাম মহোদয় সহ একঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএমজিটিএ কক্সবাজার জেলা কমিটি গঠনের লক্ষ্যে কক্সবাজার বাসটার্মিনালস্থ হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply