সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাকিবের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ

সাকিবের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ

সিএনটি ডেস্ক।।

অনেক দিন ধরেই রান খরায় ভুগছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সি গায়ে কিছুতেই যেন পাচ্ছিলেন না রানের দেখা। অবশেষে হাসল তার ব্যাট। বিশ্বসেরা অলরাউন্ডার পেয়েছেন বড় ইনিংসের দেখা। সুবাদে পাঁচ বল হাতে রেখে টাইগাররা জিতল ৩ উইকেটে। তাতেই সিরিজ জিতল বাংলাদেশ।

সাকিব খেললেন ৯৬* রানের হার না মানা দাপুটে ইনিংস। ২৮* রান নিয়ে অপরাজিত থেকে যান মোহাম্মদ সাইফউদ্দিন।

সাকিবকে সঙ্গ দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন ২৬ রান নিয়ে। তার পথ ধরে সাজঘরে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজও। প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করা আফিফ হোসেন সংগ্রহ করেছেন মাত্র ১৫ রান। জয়ের লক্ষ্য টপকে ৭ উইকেটের বিনিময়ে ৪৯.১ ওভারে ২৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

তার আগে ব্যাট হাতে দ্বিতীয় ওয়ানডেতেও সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ২০ রান নিয়ে সাজঘরে ফিরেছেন এ টাইগার ক্যাপ্টেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস ফিরেছেন ২১ রান নিয়ে। আউট হয়েছেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন।

তার আগে জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয জিম্বাবুয়ে। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করেছে স্বাগতিকরা।
এ ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে টাইগাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM