সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
”মানবিক টিম কুতুবদিয়া”র মানবসেবা অব্যহত 

”মানবিক টিম কুতুবদিয়া”র মানবসেবা অব্যহত 

কাইছার সিকদার।।
মানসেবার কোন নির্দিষ্ট গণ্ডি নেই, জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই বরং মানবসেবাই বড় ধর্ম, এই মূলমন্ত্র বুকে নিয়ে কিছু আত্মপ্রত্যয়ী মানুষ মানবতার হাত বাড়িয়েছেন “মানবিক টিম কুতুবদিয়া” সংগঠনের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়৷
১৯জুলাই সোমবার কুতুবদিয়ায় তাদের দ্বিতীয় প্রয়াস দুইটি মাদ্রাসা ও এতিম খানায় সৌর বিদুৎ ও টাইলস্ বিতরণ করেন৷
উপজেলা গেইটস্থ দ্বীপসেবা কোচিং সেন্টার হল রুমে বিকেল সাড়ে চার টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়৷
এতে আলী আকবর ডেইল নাছিয়ার পাড়ার মোহাম্মদীয়া ছৈয়দিয়া হাফেজিয়া ও শাহ্ মালেকিয়া এতিমখানায় টাইলস বিতরণ এবং তাবলের চরের হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) এতিমখানা ও হাফেজখানায় ১২০ ওয়াট শক্তি সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্যানেল সরঞ্জামাদি সহ দেওয়া হয়৷ এর আগে কৈয়ারবিলের একজন অসুস্থ অসহায় ব্যক্তির জন্য অর্থ সহায়তা দিয়েছিলেন সংগঠনটি৷
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লেমশিখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওসমান গনি, আমিরাবাদ সুফি ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মোঃ নেছার, আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার সিকদার, সাংবাদিক আবুল কাশেম, সংগঠনটির পক্ষ থেকে মোঃ রাশেদ সোহেল হায়দার, এডমিন নুরুল আজম কুতুবী, হেলাল উদ্দিন কুতুবী, ফরিদুল আলম কুতুবী, সোহেল রানা, হাফেজ জালাল উদ্দিন, সিঃ সদস্য হাফেজ আব্দুল খালেক, হাফেজ মোঃ রমিজ, মোঃ সাহাব উদ্দিন, মিসকাত শরীফ, হাফেজ ফজলুুল কাদের, নুরুল ইসলাম প্রমূখ৷
“মানবিক টিম কুতুবদিয়া”এর সংগঠনের নেতৃবৃন্দের দাবী, এখন মাত্র কাজ শুরু করেছি। ভবিষ্যতে মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র অসুস্থ ব্যক্তি থেকে সমাজের সকল স্থরে সারা কুতুবদিয়া জুড়ে মানবসেবা ও সহযোগিতা অব্যাহত রাখবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM