সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়াবাসিকে ওসি ‘ওমর হায়দার’র  ঈদুল আজহার শুভেচ্ছা

কুতুবদিয়াবাসিকে ওসি ‘ওমর হায়দার’র  ঈদুল আজহার শুভেচ্ছা

কাইছার সিকদার।।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন৷ বিশ্বজোড়ে করোনার ভয়াল থাবা, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন৷ প্রাণ বাঁচানোর তাগিদে হাসপাতালের পানে নিরন্তর ছুটে চলা মানুষের কষ্টের যেন শেষ নেই৷ এবার কক্সবাজারের কুতুবদিয়ায় দিনদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ সব কিছুর মাঝেও ঈদের আনন্দনটুকু মন ছুয়ে যায় মানুষের৷ সকলের দুঃখ ও আনন্দ ভাগ করে নিতে কুতুবদিয়াবাসিকে মহিমান্বিত ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার৷ ২০জুলাই মঙ্গলবার দুপুরে এক সাক্ষাতকারে তিনি একথা জানান৷
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লালা, সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার সিকদার, নাছির উদ্দিন প্রমুখ৷
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার বলেন, সারাদেশে করোনার ভয়াবহতায় উদ্বিগ্ন মানুষ, এই পরিস্থিতে ঈদুল আজহার মত মহিমান্বিত একটা দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সব কিছুর পরেও আমরা যারা বেঁচে আছি নিশ্চই সৌভাগ্যবান৷ কুতুবদিয়া থানা পুলিশ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি৷
দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখা আমার দায়িত্ব, আমার পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টা অব্যাহত রয়েছে, এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷
ওমর হায়দার আরো বলেন, চামড়া বৈদেশিক মুদ্রা অর্জনে একটি অমূল্য সম্পদ, কোরবানি পশুর চামড়া যাতে নষ্ট বা ক্ষতিগ্রস্থ না হয় সে লক্ষ্যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজ দায়িত্বে লবণ দিয়ে প্রাথমিক প্রকৃয়াজাত করে চামড়া কুতুবদিয়ার বাহিরে পাঠানোর জন্য অনুরোধ করেন, প্রশাসন এব্যাপারে কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান৷ সর্বোপরি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে চলাফেরা করার আহ্বান জানান৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM